১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

এডাস্টে জেএমএস মিনি ফুটবল টুর্নামেন্ট,চ্যাম্পিয়ন থান্ডার ব্ল্যাজ

  • আপডেট: ০৮:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেএমএস) বিভাগের উদ্যোগে আন্তঃব্যাচ ‘JMS Mini Football Tournament 2026’ অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে থান্ডার ব্ল্যাজ (Thunder Blaz)। রানারআপ হয়েছে ফনিক্স স্টর্ম (Phoenix Storm)।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন ট্যার্ফ টেন্টে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য জেএমএস বিভাগের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিকভাবে চাঙ্গা রাখে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে ট্যার্ফ টেন্টের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আশ্বাসও দেন তিনি।

এ সময় বিভাগের অ্যাডভাইজর আলমগীর স্বপন মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও বিভাগে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

টুর্নামেন্টে বিভাগের কোঅর্ডিনেটর জোবায়ের আহমেদ, প্রভাষক কেয়া বোস ও প্রভাষক ফরহাদ আলম শেষ পর্যন্ত মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান।

দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে থান্ডার ব্ল্যাজ চ্যাম্পিয়ন এবং ফনিক্স স্টর্ম রানারআপ হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

জেএমএস বিভাগের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের মনোভাব এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের সহশিক্ষামূলক আয়োজন নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এডাস্টে জেএমএস মিনি ফুটবল টুর্নামেন্ট,চ্যাম্পিয়ন থান্ডার ব্ল্যাজ

আপডেট: ০৮:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬