রাজধানীতে ডিএমপির অভিযান:২৪ ঘণ্টায় ৫১১ গ্রেফতার,শীর্ষে মিরপুর
- আপডেট: ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন,ওয়ায়ী বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৬৭ জন ও গোয়েন্দা বিভাগে ১১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২ টি বিদেশি পিস্তল,৩ টি ম্যাগাজিন,১৫ রাউন্ড গুলি,১৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ৪ বোতল বিদেশি মদ, ১ টি কম্পিউটার, ৬ টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০ টি সিমকার্ড ও ৭ টি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















