মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
- আপডেট: ০৪:০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার।
এদের মধ্যে বিশেষ ক্ষমতা আইনও অস্ত্র আইনএবং পরোয়ানা ১,দূস্যতা মামলায় ৩,মাদক মামলার ১,ডাকাতির প্রস্তুতি ও পরোয়ানা ভুক্ত ২ জনসহ অন্যান্য মামলায় ২১ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-হোসেন (২৭),হোসেন আহমেদ শাহরুখ (২৭), তারেকুজ্জামান তারেক(৩০),হিদুল ইসলাম শহিদ (২৯), আফ্রিদি (২৭),পলাশ (২৮),সাগর (২০),রাকিব (১৯),রাশেদ (১৮),মমিন (৩০),জনি (২১), নুর ইসলাম (২১),মেহেদী (২২),রাসেল (৩০),স্বপন (৩৯),নয়ন (২০),জামাল হোসেন (২৮),তানভীর (২৬),জাকির (২৮),মোস্তাফিজুর রহমান (২০), গোলাম রাব্বি (২৪),সাগর (১৯),জয়নাল আবদিন (৩২), আলামিন (১৯),শাহারিয়া (১৯),ইমরুল হাসান (৩৯) ও সাদ্দাম হোসেন (৩২)।
গ্রেফতারকালে ১ টি ম্যাগাজিন,১ টি রিভলভার,২ টি সামুরাই,১ পোটলা গান পাউডার,১ টি পিস্তল,২ রাউন্ড গুলি, ২ টি চাপাতি, ১ টি চাকু,১১ পুরিয়া গাঁজাসহ ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (১৬ আগস্ট ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















