০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

সাভারে ৩ বিদেশি অস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেফতার

  • আপডেট: ১২:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার সাভারে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র,দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’কে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার রাতে সাভার মডেল থানার হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত দুটি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) মিরপুরে র‍্যাব-৪ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, র‍্যাব-৪ ও র‍্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। সেখানে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হাকিম জোমাদ্দারকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল হাকিম একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করতেন। চক্রটি কখনো ডিবি পুলিশ ও কখনো র‍্যাবের পরিচয় দিয়ে এসব অপরাধ করত বলে র‍্যাব দাবি করেছে।

র‍্যাব আরও জানায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন আব্দুল হাকিম ও তাঁর সহযোগীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আব্দুল হাকিম প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হয়েছিলেন। ২৩ দিন আগে তিনি জামিনে কারাগার থেকে বের হন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

গ্রেফতার আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাভারে ৩ বিদেশি অস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেফতার

আপডেট: ১২:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬