তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮
- আপডেট: ০৪:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ৩০ জন,আদাবরে ৩ জন, শেরেবাংলা নগরে ৬ জন,তেজগাঁও থানা ৫ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ৭ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাইদুরর হমান ওরফে সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৩৭),মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (৩৫),মো.শাওন (৪০), মো. শরীফ হাওলাদার (৩০),মো.আফ্রিদি (২৭),মো. হোসেন (২৬),মো. হোসেন ( বয়স উল্লেখ নাই), মো. হোসেনভূইয়া (২১),মো. জামাল ( বয়স উল্লেখ নাই), মো. জাকির হোসেন (৩২),মো.জয়নাল আবেদীন (৩২),মো. তানভীর হোসেন ওরফে মাউরা রাকিব (২৬),মো. সাদ্দাম হোসাইন (৪৭),মো.নয়ন (২০),
মো. স্বপন সরদার (৩৮),মো. রাসেল (২৮),মো. মেহেদী হাসান (২৫),মো. ইমরুল হাসান (৩৯),মো.রাশেদ ইসলাম (১৯),মো.রাকিব (১৮),মো. সাগর হৃদয় (১৯),মো. জর্নী (২১),নূরইসলাম (২০),মো. আলআমিন (২০),মো.সাগর (১৯),মো.পলাশ (২২),গোলাম রাব্বি (২৪),শাহরিয়ার সরদার (২২), মোস্তাফিজুর রহমান (২০) ও আব্দুল মোমিন (৩০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জাকারিয়া (২৫),মো. মিরাজ (২২) ও সানিমুল হাসান সাওন (১৯)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-জালাল উদ্দিন হিরা (৩২),মো. আসিফ তারেক (৩৪),মো. কোরবান (৩১),মো. বেলাল হোসেন (১৮),মনিরুল ইসলাম (৪০) ও মো. রবিন (২০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-নয়ন (১৮),মোসা. শাহিনুর বেগম (২০),মো. জুনায়েদ হোসেন জুনাঈদ (১৯),জেসমিন (২২) ও মো.শাহনেওয়াজ (বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আশরাফুল ইসলাম (৩০),জাহাঙ্গীর (২২),কামরুল (৩৭),জুম্মন (৩৫),মো. আমির হোসেন (৪০),মো. ইলিয়াস মিয়া (৫২) ও মোছা. বিলকিস (৪০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রাকিব হোসেন (২৪),মো. আনোয়ার (৪০),মো. মাসুম (৩৫),মো. খাইরুল (৫২),মো. মেহেদী হাসান (২৫),মো. আব্দুল হাকিম (২৮) ও মোয়াজ্জেন হোসেন মারুফ (৩৩)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















