১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

যাত্রাবাড়ীতে বিআরটিএর অভিযান: ৫ বডি বিল্ডিং গ্যারেজে আড়াই লাখ টাকা জরিমানা

  • আপডেট: ০৯:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে অনুমোদনহীন স্লিপার কোচ তৈরি ও মেরামত এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন না থাকার অপরাধে পাঁচটি বডি বিল্ডিং গ্যারেজে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বিআরটিএ।

অবৈধ ও অনিবন্ধিত গ্যারেজ এবং ওয়ার্কশপের বিরুদ্ধে চলমান মোবাইল কোর্টের অংশ হিসেবে বুধবার যাত্রাবাড়ীর সামির মৃধা জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ আদালত-৫-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন বডি বিল্ডিং গ্যারেজে অনুমোদনহীনভাবে বাসের কাঠামো পরিবর্তন ও স্লিপার কোচ তৈরির বিষয়টি পরিদর্শন করা হয়।

অভিযানে হাফিজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জিসান/নুসরাত অটোমোবাইল, আবদুল্লাহ বডি বিল্ডার্স, এ আর মটরস এবং তাব্বাসুম মটরসকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতে অনুমোদনহীনভাবে স্লিপার কোচের কাঠামো তৈরি, বাসের কাঠামো পরিবর্তন কিংবা বিআরটিএর নিবন্ধনবিহীন কোনো কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।

বিআরটিএ জানিয়েছে, অনুমোদনহীনভাবে বাসের কাঠামো পরিবর্তন, যাত্রীবাহী যানবাহনে অননুমোদিত স্লিপার কোচের কাঠামো তৈরি এবং এ ধরনের যানবাহন সড়কে চলাচলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া অবৈধ ও অনিবন্ধিত গ্যারেজ এবং ওয়ার্কশপের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে বিআরটিএর অভিযান: ৫ বডি বিল্ডিং গ্যারেজে আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট: ০৯:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬