১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

রাজধানীতে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার ,১৬ বাইক উদ্ধার

  • আপডেট: ১০:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

এ ঘটনায় মোটরসাইকেল চুরি চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. সজিব (২৮), মো. নিশান আহমেদ (২৫), রুবেল আহম্মেদ (৩৮) ও নিত্য সরকার (১৯)।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পেশাদার মোটরসাইকেল চোর চক্রের ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা ও চুরির সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার ,১৬ বাইক উদ্ধার

আপডেট: ১০:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬