১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

ঢাকায় মলম পার্টির খপ্পরে অচেতন চাকরিপ্রার্থী, উদ্ধার করলো আনসার

  • আপডেট: ১১:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালের সামনে মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়া এক চাকরিপ্রার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

ভুক্তভোগী যুবকের নাম মোঃ আহসান হাবীব, তিনি চাকরির ইন্টারভিউ দিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন।

মো. নাজমুস সাকিব বলেন, হাসপাতালের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় আনসারের এপিসি রুবেল আলী, সদস্য মোঃ মজেম এবং মোঃ আজাহার তাৎক্ষণিকভাবে অচেতন আহসান হাবীবকে উদ্ধার করেন। এরপর আনসার সদস্যদের নিবিড় সেবা ও দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার সুবাদে কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে।

কিছুটা সুস্থ হওয়ার পর আহসান হাবীবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে তার স্বজনদের কাছে নিরাপদ ও অক্ষত অবস্থায় হস্তান্তর করে আনসার সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় মলম পার্টির খপ্পরে অচেতন চাকরিপ্রার্থী, উদ্ধার করলো আনসার

আপডেট: ১১:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬