০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬

  • আপডেট: ০২:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৮০৩৯

নিজস্ব প্রতিবেদক, তানজিলা

রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার ২২ আগস্ট)  বিকাল ৩ টায় পাথালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুরগাঁও মাতৃছায়া স্কুল মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুস সোবহান।

অনুষ্ঠানে গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, নির্বাহী পরিচালক, সিআরপি। সৌজন্যে পাথালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বিএনপি’র একনিষ্ঠ নিবেদিত প্রাণ আমিনুর রহমান।

অনুষ্ঠানে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা, সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও পরিশ্রমের পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

বক্তারা রমিজ উদ্দিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর স্মরণে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সর্বশেষ রমিজ উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে ছাত্র ছাত্রী ও উপস্থিত সকলকে রান্না করা খাবার বিতরনে মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পান্ন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬

আপডেট: ০২:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬