০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এনএসআইয়ের পরিচালক হলেন আমিনুল ইসলাম ও আবদুল কাদের

  • আপডেট: ০৫:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৮০৩৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পুলিশের দুই ডিআইজি আমিনুল ইসলাম ও ড. মোহাম্মদ আবদুল কাদের। তাদের বদলি করে প্রেষণে এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগের জন্য চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ (২৩ আগস্ট) রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামকে এনএসআইয়ের পরিচালক পদে বদলি করা হয়েছে। একই পদে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদেরকেও। দুই কর্মকর্তার চাকরি সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রত্যাহার করে তাদের প্রেষণে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

গত ১২ আগস্ট এক প্রজ্ঞাপনে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করে সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এনএসআইয়ের পরিচালক হলেন আমিনুল ইসলাম ও আবদুল কাদের

আপডেট: ০৫:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬