অপরাধ দমনে কঠোর নির্দেশনা, নোয়াখালীতে ১৩ পুলিশ সদস্য পুরস্কৃত
- আপডেট: ০৯:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০২৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য ১৩ জন পুলিশ সদস্যকে সনদ ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি-ডাকাতি, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলার সব থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সভায় আগস্ট ২০২৬ মাসের অপরাধ দমন, সার্বিক মূল্যায়ন ও বিশেষ কার্যক্রমের ভিত্তিতে ১৩ জন অফিসার ও ফোর্সকে সনদ ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সিআইডি নোয়াখালী ও পিবিআই নোয়াখালীর প্রতিনিধিসহ জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।




















