১১:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্রসহ ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

  • আপডেট: ১০:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বিজিবি উত্তর পূর্ব সরাইল রিজিয়ন ১৩টি বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান ধমনে গত ৯ মাসে অস্ত্রসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষ থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর উদ্যোগে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান।

তিনি আরও জানান, বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অস্ত্র ও বিস্ফোরক পাচার রোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মানুষের কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় তিনি আরও জানান, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটার সীমান্তের ৪টি সেক্টর সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করে। বিজিবি সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে গত ৯ মাসে সরাইল রিজিয়নের ১৩ টি ব্যাটালিয়নের উল্লেখ যোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

তিনি জানান, সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন কর্তৃক গত জানুয়ারি ২০২৬ হতে অদ্যবধি ১১টি পিস্তল (৯টি ম্যাগাজিনসহ), ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান, ৬২ রাউন্ড কার্তুজের পাশাপাশি ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করে। যার মূল্য ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা।

মাদকের বিরুদ্ধে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন বিভিন্ন অভিযানে সর্বমোট ৩,১২,৯১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩,৮০৮ কেজি গাঁজা, ৬২,৬৭৬ বোতল বিদেশি মদ এবং বিয়ার, ১৫,৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩,৭৩,৫৭১পিস বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ আটক করে। এ সব ঘটনায় ৩০৫ জন আসামিকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহ ও সিলেট সেক্টরের সীমান্তসহ বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে ১৫,৯০০ ঘনফুট পাথর ও ৭,৩০০ ঘনফুট বালু জব্দ করে। বন্যাকবলিত এলাকায় খাদ্য, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জরুরি ত্রাণসামগ্রী দুর্গম এলাকাতেও পৌঁছে দেয়। সীমান্ত এলাকার তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে সীমান্তবাসীর সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অস্ত্রসহ ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১০:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬