কোস্ট গার্ডের অভিযান: মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
- আপডেট: ০৫:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৮১৪০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের মহেশখালীতে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ ১ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা পানিরছড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















