০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

  • আপডেট: ১২:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১৮০২৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার।

এদের মধ্যে মাদক মামলায় ৩ জন,পরোয়ানা ৫ জন, ডিএমপি ভুক্ত ৩ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,আইয়ুব আলী (২২),শাকিল (২৩), মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৪),মাহি আলম সিফাত (২২), রবিউল (২২),শাওন (২৩),সাইদুল ইসলাম শামীম (৩০),
তুষার (২৭),রবিউল (২২),রুবেল (২৮) ও সুজন (২৮)। গ্রেফতারকালে ২১ গ্রাম হেরোইন,২২৫ গ্রাম গাঁজাসহ নগদ
২০০ টাকা উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

আপডেট: ১২:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫