১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী সহযোগী আটক

  • আপডেট: ০৮:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৪৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ লিয়াকত (৩৩) নামের শীর্ষ সন্ত্রাসীর এক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল সংলগ্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে ‘লাশ জালাল’ ও তার সহযোগীরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে লাশ জালালের ঘনিষ্ঠ সহযোগী লিয়াকতকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক লিয়াকত টেকনাফ থানার স্থানীয় বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালালের হয়ে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পাচারের মাধ্যমে সহযোগিতা করে আসছে বলে কোস্ট গার্ড জানায়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে এবং তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী সহযোগী আটক

আপডেট: ০৮:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫