০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে

  • আপডেট: ০২:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৪০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আজই আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে কোন মামলা গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিবিপুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আইনগতভাবে পর্যালোচনায় রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এখনো মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলমান আছে। মামলা হলে তা জানানো হবে।’

জুলাই রেভুলেশন অ্যালায়েন্সের মামলার আবেদন প্রসঙ্গে জানতে চাওয়া হলে ডিবিপ্রধান বলেন, ‘এই সংক্রান্ত তার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে ডিবি সূত্রে জানা গেছে, দুপুরের পরেই মামলা দিয়ে আনিস আলমগীরকে আদালতে পাঠানো হবে। তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে সূত্রটি।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। ওইদিন রাতে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম জানান, ধানমণ্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টকশোতে দলটির পক্ষে অবস্থান নেন আনিস আলমগীর; যা বেশ সমালোচিত হয়। আনিস আলমগীরই একমাত্র সাংবাদিক যিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি সংবাদ পরিবেশন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে

আপডেট: ০২:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫