০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

আইজিপিকে অপসারণের রিট খারিজ

  • আপডেট: ০৩:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৮২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হাইকোর্ট পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও গ্রেফতার চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আদেশ দেওয়া হয়।

গত বুধবার সুপ্রিম কোর্টের বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্টে নাম উল্লেখ থাকায় আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আইনজীবী জুলফিকার আলী জুনু এ আবেদন দায়ের করেছিলেন।

রিটে স্বরাষ্ট্র সচিব,জনপ্রশাসন সচিব ও আইজিপি বাহারুল আলমকে বিবাদী করা হয়েছিল।

এর আগে গত ৪ ডিসেম্বর আইজিপিকে অপসারণে সরকারকে আইনগত নোটিস পাঠানো হয়। সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিব,জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে নোটিস পাঠান। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের দাবি জানানো হয়।

উল্লেখ্য,বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বর্তমান আইজিপিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আইজিপিকে অপসারণের রিট খারিজ

আপডেট: ০৩:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫