১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের সঙ্গে জেলা পুলিশ সুপারের মতবিনিময়

  • আপডেট: ০২:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

শনিবার ( ২১ ডিসেম্বর) কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের সঙ্গে কিশোরগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা,ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন এবং প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার বলেন,আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।

তিনি সকল রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনকে আইন মেনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ সভায় সংগঠনের বিভিন্ন দাবি,মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন এবং জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের সঙ্গে জেলা পুলিশ সুপারের মতবিনিময়

আপডেট: ০২:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫