১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

গুম কমিশনকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ, সতর্কবার্তা কমিশনের

  • আপডেট: ১০:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির নাম জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এসব তথ্যকে সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কমিশন।

রবিবার(২১ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত সময়সীমার সঙ্গে সংগতি রেখে কমিশনের কার্যক্রমে বাধা সৃষ্টি বা প্রভাবিত করার হীন উদ্দেশ্যেই এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,কমিশনের বিভিন্ন জিজ্ঞাসাবাদ কার্যক্রমে ‘খন্দকার রাকিব’নামে কোনো ব্যক্তির উপস্থিতির যে দাবি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। উক্ত ব্যক্তি কখনোই গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে কোনো পদে কর্মরত ছিলেন না এবং কোনো জিজ্ঞাসাবাদ কার্যক্রমেও তাঁর উপস্থিতি ছিল না।

কমিশনের মতে,একটি মহল অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ছড়িয়ে কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে গুম হওয়া ব্যক্তিদের পরিবার এবং তাদের দীর্ঘ প্রতীক্ষা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কমিশন তার অর্পিত দায়িত্ব নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে।

এ বিষয়ে দেশপ্রেমিক সকল নাগরিকের সহযোগিতা কামনা করে কমিশন দেশবাসীকে বিভ্রান্তিকর,উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক তথ্যের প্রতি কর্ণপাত না করার জন্য অনুরোধ জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গুম কমিশনকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ, সতর্কবার্তা কমিশনের

আপডেট: ১০:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫