উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ২০ আসামি গ্রেফতার
- আপডেট: ১০:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সোমবার(২২ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়,রবিবার উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার আসামি,পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,মো.তানভীর শেখ (২০),মো.আরিফুল ইসলাম (২৪),মো.শিবলু (২০),মো.শাহাদাত (২৫),মো. জনি (২৭),মো. রাজিব হোসেন (৩৯),মো.এনামুল (২২), আরিফুল ইসলাম (২৬),সাকিব রহমান (২৩),আব্দুল মালেক (১৯),মো.সোহান মিয়া (২২),মো.ফারুক আহমদ (৩৮), মেহেদী হাসান (৪৫),মো.আলমগীর (৩৫),মো.নিজাম উদ্দিন (৩৫),মোশারফ হোসেন (২২),মো.রাসেল হাসান (২২), ফজল ইসলাম (২০),মো.সানি হাসান (২০) ও মো.সৈকত (২৭)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



















