চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
- আপডেট: ১১:০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৫০ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) দুপুর আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের সদস্যরা চাঁদপুরের মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত গাঁজা ও আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসা রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















