০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় তারেক রহমান, স্বাগত জানাতে জনতার ঢল

  • আপডেট: ১২:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৫৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট হয়ে এখন ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।

যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নেওয়া শেষে সকাল ১১টা ১২ মিনিটে ঢাকা যাওয়ার জন্য উড়োজাহাজটি পুনরায় রওনা হয়।

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার এই যাত্রায় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে, রাজধানীর পূর্বাচলে বিএনপির পক্ষ থেকে আয়োজন করা গণসংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা ভিড় জমাতে শুরু করেন। কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফুট সড়ক জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে, যেখানে নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের দেশে ফেরা হয়নি আর। অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটল। প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় তারেক রহমান, স্বাগত জানাতে জনতার ঢল

আপডেট: ১২:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫