০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানের সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ

  • আপডেট: ০৬:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ৩০০ ফিট সড়ক থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সৃষ্ট বর্জ্য অপসারণের উদ্যোগ নেয় ডিএনসিসি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি।

সংস্থাটির জানায়, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বৃহস্পতিবার রাতেই ৩০০ ফিট এলাকায় দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী, আজ সকাল থেকে সমাবেশস্থলে সৃষ্ট বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাকের মাধ্যমে মোট ১৪৮টি ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সকাল ১০টা থেকে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী স্বেচ্ছায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সকাল থেকে এ শীতের মধ্যে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা এবং বিএনপির যেসব নেতাকর্মী পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবার সম্মিলিত অংশগ্রহণে আমরা এ শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবো।’

প্রশাসক আরও বলেন, ‘যেকোনো উৎসব বা বড় জনসমাগমের পর নগর প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি শহর পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন, তাহলে আমাদের শহর আরও বাসযোগ্য করে গড়ে তোলা এবং নাগরিক সেবা অনেক সহজ হবে।’

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেন। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম ঘটে। জনসমাবেশে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাৎক্ষণিকভাবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তারেক রহমানের সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ

আপডেট: ০৬:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫