শিরোনাম:
সমুদ্রে মিসাইল ফায়ারিং মহড়া: কক্সবাজার-হাতিয়া রুটে নৌযান চলাচলে সতর্কতা
- আপডেট: ১২:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং মহড়া পরিচালিত হবে।
মহড়া চলাকালীন জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় সকল প্রকার নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। এসময় জানমালের নিরাপত্তায় সকল নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

















