০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ওসমান হাদি হত্যা: শ্যুটার ফয়সাল দেশে নেই, অবশেষে জানালো পুলিশ

  • আপডেট: ১২:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো ফয়সাল করিম ওরফে দাউদ খান দেশে আছেন না ভারতে পালিয়ে গেছেন তা নিয়ে এক সপ্তাহ আগে সন্দেহ প্রকাশ করেছিল পুলিশ।

অবশেষে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানালো, ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। এছাড়া এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে মেঘালয় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

রবিবার(২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলা তদন্তের অগ্রগতি প্রসঙ্গে জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আদিহত্যায় এখন পর্যন্ত ফয়সালের বাবা মা, তার স্ত্রী, শ্যালক, বান্ধবীসহ মোট ১১ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ। তাদের মধ্যে ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও দিয়েছে। দুটি বিদেশী পিস্তল, ৫২ রাউন্ড গুলি, মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেটসহ ৫৩ টি অ্যাকাউন্ট এর বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধারের কথাও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।

তবে এই হত্যার মূল মোটিভ কি সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। তার ভাষ্য, যেহেতু মূল সন্দেহ বাজনকে এখনো গ্রেফতার করা যায়নি তাই বিষয়টি এখনো জানা যায়নি।

অনানুষ্ঠানিক চ্যানেলে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে ফয়সালকে ওপারে সহায়তা করা দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এস এম নজরুল ইসলাম।

এর আগে গত ২১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানানো হয় ফয়সাল দেশে না বিদেশে তা নিশ্চিত নয়। সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বিজিবির তরফে বলা হয়, ফয়সালকে ধরার ব্যাপারে তারা ‘সর্বোচ্চ চেষ্টা’ চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, মূল সন্দেহভাজন ফয়সাল দেশে আছেন, নাকি বিদেশে?

জবাবে অতিরিক্ত আইজি রফিকুল ইসলাম বলেন, “ফয়সাল দেশে নাকি দেশের বাইরে, এটা নিশ্চিত হওয়া যায়নি। আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ওসমান হাদি হত্যা: শ্যুটার ফয়সাল দেশে নেই, অবশেষে জানালো পুলিশ

আপডেট: ১২:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫