ফায়ার সার্ভিস মিডিয়া সেলের অফিস স্থানান্তর,নতুন ঠিকানা মিরপুর-১০
- আপডেট: ০২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের অফিস কার্যালয় স্থানান্তর করা হয়েছে। পূর্বে কাজী আলাউদ্দীন রোড (বঙ্গবাজার) এলাকায় অবস্থিত সদর দপ্তর ভবনে পরিচালিত মিডিয়া সেলের কার্যক্রম এখন থেকে ঢাকার মিরপুর-১০ এলাকায় পরিচালিত হবে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল সূত্রে জানা গেছে,গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে মিরপুর-১০-এর নতুন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছে মিডিয়া সেল। এই স্থানান্তরের ফলে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান–প্রদানের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,নতুন স্থানে অফিস স্থানান্তরের মাধ্যমে মিডিয়া সেলের কার্যক্রম আরও সুশৃঙ্খল,আধুনিক এবং দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে সংবাদকর্মীদের সঙ্গে সমন্বয় ও তথ্য সরবরাহে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


















