মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার
- আপডেট: ০৬:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৮০২৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার।
এদের মধ্যে দস্যূতা মামলায় ৩জন,মাদকদ্রব্য মামলায় ৩ জন,পরোয়ানা ১জন,অন্যান্য ২জন,ডিএমপি ভুক্ত ৫জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,মো.হাসান (৫০),সিয়াম গাজী ওরফে ছোট লাল (১৯),মো.আকাশ (২৮),মো.নাসিম (২৩),মো. রাজিব (১৯),মো.আজগর (২৭),মো.রবিন (২৩),মো. রবিউল (২৪), মো.নাঈম (২৪),মো.সেলিম গাজী ( ৫০), মো.ফাহিম ইসলাম (১৯),রিফাত (২২),মো.মিরাজ ( ২৮) ও রাকিব (২০)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (২৭ ডিসেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















