ফের মা হওয়ার গুঞ্জন, যা বললেন চিত্রনায়িকা বুবলী
- আপডেট: ০৬:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৬
বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। অল্প সময়ের মধ্যেই দর্শকমহলে শক্ত অবস্থান তৈরি করলেও খ্যাতির সঙ্গে সঙ্গে নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এবার তাকে ঘিরে এবার ফের ছড়িয়েছে মা হওয়ার গুঞ্জন।
সম্প্রতি ভারতীয় কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় দাবি করা হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে যাচ্ছেন। এমনকি ওই সন্তানের বাবা হিসেবে সুপারস্টার শাকিব খানের নামও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী। তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের গুজব রটানো হয়েছে। এবারের খবরটিও সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান। পরে তারা জানান, ছেলের নাম ‘শেহজাদ খান বীর’।
এর আগেও প্রথমবার মা হওয়ার সময় বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল। সে সময় তিনি সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরবর্তীতে সন্তানসহ গণমাধ্যমের সামনে এসে শাকিব খানকেই তার স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন।


















