পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে: প্রেস সচিব
- আপডেট: ০৪:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৭০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে,তখন রাস্তার দুই পাশে বিশেষ নিরাপত্তার ব্যবস্হা রাখা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার(৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
প্রেস সচিব জানান,পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা দেবে সরকার। ডিএমপির ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া কিছু জায়গায় সেনা সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
শফিকুল আলম জানান,বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেওয়া এবং জানাজা পর্যন্ত গণমাধ্যমকর্মীরা কাভার করতে পারবেন। কিন্তু দাফনের সময় সব গণমাধ্যমের এক্সেজ থাকবে না,শুধু বিটিভি থাকবে।
উল্লেখ্য,মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।




















