০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

খালেদা জিয়ার মৃত্যু: ৩৮তম বিসিএসের পুলিশ ব্যাচের শোক প্রকাশ

  • আপডেট: ০৭:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিএস ৩৮ এর পুলিশ সার্ভিস ফোরাম।

এর আগে মঙ্গলবার(৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ দিন সন্ধ্যায় ৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএমপির সহকারী কমিশনার (এসি) ফোর্স সাকিবুল আলম ভূইয়া এবং সাধারণ সম্পাদক ও সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদপুর পেট্রোল তারিক লতিফ স্বাক্ষরিত এক শোক বার্তা গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়,বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের সকল সদস্য গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় ৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস ফোরামের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়,দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খালেদা জিয়ার মৃত্যু: ৩৮তম বিসিএসের পুলিশ ব্যাচের শোক প্রকাশ

আপডেট: ০৭:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫