০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মায়ের কফিনের পাশে বসে কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান

  • আপডেট: ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮১৬৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ গুলশানে নিয়ে যাওয়া হয়েছে। এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন। খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন ছেলে তারেক রহমান।

প্রথমে বেগম খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা ছিল। তবে তারেক রহমানের বাসভবনেই নেতাকর্মী থেকে স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।

এরপর গুলশান থেকে বেগম খালেদা জিয়াকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মায়ের কফিনের পাশে বসে কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান

আপডেট: ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫