খালেদা জিয়ার মৃত্যুতে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের গভীর শোক
- আপডেট: ১২:১১:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি মির্জা তারেক আহমেদ বেগ (ডিসি, ডিবি উত্তরা) ও সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম (ডিসি, রমনা) শোকবার্তায় স্বাক্ষর করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার রাতে খালেদা জিয়ার মৃত্যুতে ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের সব সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় বলা হয়, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।
আজ বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। দাফনের সময় সমাধীস্থলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।


















