০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ২৫তম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি গভীর শোক

  • আপডেট: ১২:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ২৫তম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি এক বিবৃতিতে এ শোক প্রকাশ করে।

ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের মূর্ত প্রতীক এবং দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে অদম্য সাহস, আপসহীন নেতৃত্ব ও দৃঢ় প্রত্যয়ের প্রকাশ ঘটেছে। তিনি গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ফোরামের কার্যনির্বাহী কমিটি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও দেশের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। এছাড়া, প্রার্থনা করা হয়েছে, পরম করুণাময় আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ২৫তম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি গভীর শোক

আপডেট: ১২:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫