১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বাজিতপুরে পুলিশ তদন্ত কেন্দ্র ও শহর ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ

  • আপডেট: ০৯:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ১৮০৩২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন ভাগলপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও বাজিতপুর শহর ফাঁড়ি পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।

আজ শুক্রবার (০২ জানুয়ারি) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। একই সঙ্গে পুলিশি সেবার মান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার অপরাধ দমন,মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং সেগুলো বিধি মোতাবেক সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাজিতপুরে পুলিশ তদন্ত কেন্দ্র ও শহর ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ

আপডেট: ০৯:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬