০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

  • আপডেট: ০১:২০:২১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ১৮০৩৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (০ ২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান,মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

আপডেট: ০১:২০:২১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬