শিরোনাম:
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে ভোট কর্মকর্তাদের প্রতি পুলিশ সুপারের নির্দেশনা
- আপডেট: ০৭:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / ১৮০৩৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
কর্মশালায় পুলিশ সুপার অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের প্রস্তুতির বিষয়েও বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ভোট গ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















