শিরোনাম:
নির্বাচন শান্তিপূর্ণ করতে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ পুলিশ সুপারের
- আপডেট: ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৮০২৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, অষ্টগ্রাম, কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়, আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

















