০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামের সংসদীয় আসনের অংশীজনদের সাথে রিটার্নিং অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: ০৪:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৭

‎মোহাম্মদ হায়দার আলী:

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারী ২৬ ইং (বুধবার) চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম জেলা ও মহানগর সংসদীয় আসনের নির্বাচনী প্রার্থী, অবজারভেশন টিম ও ভিজিলেন্স, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, মনিটরিং টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত সভায় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, পরিকল্পনা এবং কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে সম্ভাব্য অনিয়ম ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে নির্বাচনী প্রার্থীরা দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সুরক্ষা প্রদানের আশ্বাস দেন।

‎এছাড়া ভিজিলেন্স ও অবজারভেশন টিম নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে নজরদারি ও পর্যালোচনার মাধ্যমে ভোটারদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে এবং মনিটরিং টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সক্রিয় থাকবে। সভায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

‎সভায় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক চট্টগ্রাম , পুলিশ সুপার চট্টগ্রাম ও নির্বাচনী প্রার্থীগণসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামের সংসদীয় আসনের অংশীজনদের সাথে রিটার্নিং অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ০৪:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬