বন্দরের অপারেশনাল শ্রমিকদের কাজে কেউ বাধা দিলে আইনী ব্যবস্থা: বন্দর চেয়ারম্যান
- আপডেট: ০৭:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০১
মুহাম্মদ জাহাঙ্গীর আলম. চট্টগ্রাম:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান আন্দোলনকারীদের হুশিয়ারি দিয়ে বলেছেন বন্দরের অপারেশনাল শ্রমিকদের কাজে কেউ বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযত ব্যবস্থা নেবে। বন্দর ভবন চত্বরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ সাংবাদিক সম্মেলন করেন। ২দিন বিরতি দিয়ে রোবার থেকে বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পুনরায় কর্মবিরতি শুরু করেছে আন্দোলরত শ্রমিকরা। এ আন্দোলনে রাজনৈতিক ইন্ধন আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে বন্দর চেয়াম্যান বলেন, এটা গোয়েন্দা সংস্থা বলতে পারবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনসিটির নেগোসিয়েশন শেষ হয়নি। কবে শেষ হবে আমরা বলতে পারি না।
সাংবাদিকদেরন ব্রিফিংকালে বন্দর চেয়াম্যান তার বক্তব্যে বলেন, আমরা আইনসম্মত ব্যবস্থা নিয়েছি। কেউ যদি অবাধ্য হয়ে আইন নিজের হাতে নিয়ে নেয় তার মানে আমি কি আইন নিজের হাতে নেব? আমি যদি আইন নিজের হাতে নিতাম তার জন্য যদি অন্য পরিস্থিতি সৃষ্টি হতো তখন আপনারাই প্রশ্ন করতেন। এ জন্য আমরা কখনোই বেআইনি কিছু করতে পারি না। রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা করি।
বন্দর চেয়ারম্যান আরো বলেন, এনসিটি নিয়ে বন্দরকে অস্থিতিশীল করা সহজ। যেহেতু এটা অপারেশনাল বন্দর। একটি গাড়ি থামিয়ে দিলে বন্দর এফেক্টেড হয়। একটা গেট বন্ধ করে দিলে বন্দর এফেক্টেড হয়। জাহাজের পাইলট বোট আটকে দিলেও বন্দর এফেক্টেড হয়। বন্দরে চলমান ঘটনার ব্যাপারে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ রিপোর্ট করার আহবান জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন আপনারা জনগণের পক্ষে কাজ করেন।





















