০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

চট্টগ্রামে ভোট পেতে প্রার্থীদের একগুচ্ছ প্রতিশ্রুতি

  • আপডেট: ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০৪৩

মুহাম্মদ জাহাঙ্গীর আলম. চট্টগ্রাম
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার শেষ সময়ে এসে প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন এখন। চট্টগ্রামে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। চট্টগ্রামের ১৬ আসনের সব দলের প্রার্থীরা ভোট পেতে দিচ্ছেন একগুচ্ছ প্রতিশ্রুতি। ভোটাররা সব প্রার্থীদের কথা শুনছেন তবে ১২ ফেব্রুয়ারি ব্যালটে জবাব দিবেন।
সরেজমিন, নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে গিয়ে দেখা গেলো বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপিসহ অন্যদলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। এছাড়া প্রচারণায় ডিজিটাল কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছেন। যেহেতু এবার ছাপানো পোস্টার নেই তাই প্রচারণায় এসেছে ভিন্নতা। প্রতীকে ভোট দেওয়ার প্রচারণার চেয়ে হ্যাঁ গণভোটের প্রচারণা চলছে খুব বেশি। তবে সাধারণ মানুষ হ্যাঁ না গণভোট বিষয় বুঝতে পারছে না বলে এমনটি জানিয়েছেন চট্টগ্রাম ১০ আসনের ভোটার আলহাজ্ব কবির মোহাম্মদ। ভোটের দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে এই নিয়ে অনেকের শংকা সংশয় রয়েছে বলে জানান এডভোকেট প্রতাপ পাল। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
প্রার্থীদের প্রচারণায় নেমেছেন পরিবারের সদস্যরা ও স্বামী-স্ত্রী, ভাই-বোন, মামা, চাচা, ছেলে-মেয়ে ও তাদের বন্ধু বান্ধব সবাই মিলে বিজয়ী করতে প্রচারণা চালাচ্ছেন। বন্দর নগরী চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম-১১ আসনকে একটি পরিকল্পিত আধুনিক ও এ্যাডভান্স নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন করা হবে। একই আসনের জামাতের প্রার্থী ডা. একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সমস্যাগুলোকে চিহ্নিত করে কাজ করে যাবো।
চট্টগ্রাম-১০ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান বলেন, আমার পিতা আবদুল্লাহ আল নোমানের স্বপ্ন চট্টগ্রামবাসীকে নিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাবো। চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী১ এরশাদ উল্ল্যাহ বলেন, কালুরঘাট সেতু বাস্তবায়ন হবে আমার নির্বাচনের প্রধান অঙ্গিকার। সন্ত্রাস ও মাদকমুক্ত চান্দগাঁও-বহদ্দারহাট গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাবো।
২৮২ চট্টগ্রাম -৫ হাটহাজারী (বায়েজিদ আংশিক) আসনের ১১ দলীয় জোট প্রার্থী মৌলনা নাছির উদ্দিন গতকাল অভিযোগ করে বলেন একটি গোষ্ঠীর প্ররোচনায়, লেবার পার্টি নেতা দিদারুল আলম কতৃক তাকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি মূলুক মামলা দিয়ে ভয়ভীতি প্রর্দশন করছে। তিনি বলেন অপর একজন প্রার্থী ১১দলীয় জোট প্রার্থী জন জোয়ার দেখে অনেকটা দিশেহারা হয়ে, তার দলীয় ক্যাডার বাহিনী দিয়ে মামলা সহ বিভিন্ন এলাকায় এলাকায় মৌলনা নাছির উদ্দিনের রিক্সা মার্কার ব্যানার ছিড়া, সমর্থকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে। রিক্সা মার্কার জোয়ার দেখে তার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের হুমকি দিচ্ছে। যাতে সাধারণ মানুষ ভোট সেন্টারে না যায়। এছাড়া মৌলনা নাছির উদ্দিন এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ওয়াটসআপ একাউন্ট হ্যাক করে বিভিন্ন রকম অপপ্রচার ও টাকা চেয়ে আসছে। যাতে মৌলনা নাছির উদ্দিনের মানসম্মান ক্ষুন্ন করা যায়। মৌলানা নাছির বলেন এসব বিকৃত কর্মকান্ড কোন সভ্য- সমাজে কাম্য নয়।
গচট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে বিএনপি প্রার্থী মীর হেলাল বলেন, ‘হাটহাজারী আমার শেষ ঠিকানা। জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে উন্নয়ন, অগ্রগতি, শিক্ষা, সংস্কৃতি, শান্তি ও সম্প্রীতিতে অনন্য এক হাটহাজারী গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি সহনশীল সমাজ গড়াই তাঁর লক্ষ্য।

মীর হেলাল আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোটারদের পরিবার, পরিজন ও প্রতিবেশীদের নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান এবং সবার দোয়া কামনা করেন। গণসংযোগে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিকে আজ মধ্যরাত থেকে প্রার্থীরা ঘরোয়াভাবে প্রচার প্রচারণা চালাবেন এবং শেষ মুহুর্তের ভোটের হিসাব নিকাশ করবেন। কিভাবে কোন কৌশলে বিজয়ী হওয়া যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে ভোট পেতে প্রার্থীদের একগুচ্ছ প্রতিশ্রুতি

আপডেট: ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬