১০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৫ কোটি ৬৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ,গ্রেফতার ৩০৬

  • আপডেট: ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০৬২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত সাতদিনে নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০৬ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৫ কোটি পঁয়ষট্টি লক্ষ তিরানব্বই হাজার একশত পনেরো মিটার অবৈধ জাল,৩ হাজার নয়শত তিরানব্বই কেজি মাছ,৭ হাজার দুইশত রেণু পোনা,৮০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩১০টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১০৩ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। এসময় ৪টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ৩০৬ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৫৬টি মৎস্য আইন,২৪টি বেপরোয়া গতি আইন,৯টি অপমৃত্যু,১টি বালুমহাল,১টি নদী দুষণ এবং ১টি চুরি মামলাসহ মোট ৯২টি মামলা দায়ের করা হয় এবং ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৫ কোটি ৬৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ,গ্রেফতার ৩০৬

আপডেট: ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬