১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার

  • আপডেট: ১২:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১৮২৫৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে নোয়াখালীর সুধারাম উপজেলায় টাস্কফোর্সের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ এসব তথ্য জানান।

তিনি বলেন, সোমবার বিকালে সুধারাম মডেল থানাধীন সোনাপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর নোয়াখালী জেলা কার্যালয়।

অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. বাবর, মো. রাসেল ও মো. এমাম উদ্দিন।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তিন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।

সুব্রত সরকার শুভ জানান, রমজান মাসে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার

আপডেট: ১২:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬