বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র কেন্দীয় কমিটির ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৫:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৮০০৬
চট্রগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে গেলো। (২৮ মার্চ ২০২৬ খ্রি:) রোজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের ইপিজেড মোড়স্থ আলী প্লাজার তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোঃ খলিলুর রহমান’র সভাপতিত্বে এবং মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক এস এম খোরশেদ উল্লাহ রজায়ী, বাগেরহাট জেলা ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোল্লা মোঃ সরোয়ার হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহার, ক্লাব’র ভাইস চেয়ারম্যান জাফরুল ইসলাম জাহিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মো: রুবেল হোসেন, ফরহাদ হাসান মোস্তফা, ইঞ্জিনিয়ার মোঃ মাজেদ, মোঃ শহিদুল ইসলাম লিটন, ফারুক আহমেদ ঢালী, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, মো. শামসুদ্দিন, মো. রিয়াজ উদ্দিন, মো. মনিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ নূরুন্নবী, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. শফিকুর রহমান, রাজিব নাথ, মোহাম্মদ হালিম নিরব, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা/অভিষেক অনুষ্ঠান অল্পদিনের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করেন। অনেকেই ঈদের ছুটি পরিবার-পরিজনের সঙ্গে কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরে আসার এই সময়ে এমন একটি মিলনমেলার আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
বক্তারা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত বন্ধন দৃঢ়করণ এবং ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে সাংবাদিক মোঃ খলিলুর রহমান বলেন, “সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত মানোন্নয়নে বাংলাদেশ সাংবাদিক ক্লাব ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।”
অতপর ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) চট্রগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম খোরশেদ উল্লাহ রজায়ী,ও সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসাইন বেলালকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। অন্য সদস্যদের নামের তালিকা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রীয় কমিটির মহাসচিব এর নিকট জমা হবার পর, কাগজপত্র যাচাই বাছাই করার ০৭ দিন পর ঘোষণা অথবা অনুমোদন দেয়া হবে।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যেখানে উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।





















