০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

শিক্ষা ও আনন্দের মেলবন্ধন: সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল) এর শিক্ষা সফর ২০২৬”

  • আপডেট: ০৫:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৩

‎‎মোহাম্মদ হায়দার আলী (এম.এ), ‎স্টাফ রিপোর্টার:

‎‎

মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের একঘেয়েমি কাটাতে এবং পুঁথিগত বিদ্যার বাইরে বাস্তব জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার চরলক্ষ্যার ডাঙ্গারচরে (রবি টাওয়ারের অনতিদূরে) অবস্থিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল) -এর উদ্যোগে আয়োজিত হলো দিনব্যাপী বার্ষিক শিক্ষা সফর। গত পহেলা এপ্রিল ২০২৬ইং (বুধবার) সকালে বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা চট্টগ্রামের ফয়েসলেক, চিড়িয়াখানা, ডিসি পার্ক ও বঙ্গবন্ধু টানেল অভিমুখে যাত্রা করে। ‎‎মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি)’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ ও চট্টগ্রাম দরবার শরীফের মহান সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরীকত, মাখজানুল কোরআন ওয়াল হাকিকত হযরত ছূফি ছৈয়দ আল্লামা জাফর ছাদেক শাহ (মা:)র অনুমতিক্রমে মাদরাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও তাদের  অভিভাবগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও নানান আয়োজনের মাধ্যমে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ‎‎প্রিন্সিপাল মুফতি মৌলানা মোহাম্মদ আবুল কাশেম (মাঃ)’র নেতৃত্বে ও ভাইস-প্রিন্সিপাল মুফতি মৌলানা মোহাম্মদ তানভীরুল ইসলাম এর পরিচালনায় ‎আয়েজিত এবারের শিক্ষা সফরটি সকাল ৮ টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সাজে সজ্জিত বাসে করে যাত্রা শুরু হয়। ভ্রমণে অংশগ্রহণ করেন মাদরাসার শিশু শ্রেণী হতে ৯ম শ্রেণির শিক্ষার্থী শিক্ষকবৃন্দ ও অভিভাবকগন। ‎‎গন্তব্যে পৌঁছে শিক্ষার্থীরা সেই স্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। শিক্ষকরা প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংশ্লিষ্ট বিষয়ের উপর শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন। বিশেষ করে চট্টগ্রাম চিড়িয়াখানা”য় সুন্দরবনের সেই রয়েল বেঙ্গল টাইগার সহ নানা প্রজাতির জীব-জন্তু হরেকরকম পশু-পাখি ও নানন্দিক দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সীতাকুন্ডের (ফোজদারহাটে) অবস্হিত “ডিসি পার্ক” যায়।

‎‎দুপুরের খাবারের পর শিক্ষার্থীরা দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে এবং ছবি তুলে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখে। এবারের শিক্ষা সফরের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থী সহ সকলের জন্য আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সাথে সবার জন্য লাকি কুপনের মাধ্যমে সুন্দর- সুন্দর ও আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয়। মাদরাসার প্রিন্সিপাল  বলেন, “শিক্ষা সফর শুধু বিনোদন নয়, এটি শিক্ষার একটি অপরিহার্য অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।”জানা যায়, এবারের শিক্ষা সফরে মাদ্রারাসাটির একজন সিনিয়র শিক্ষক হিসেবে জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ) তার ছেলে মোহাম্মদ নাফিছুর রহমান সহ অংশ গ্রহন করে আনন্দ উপভোগ করেন। ‎‎এদিকে “ডিসি পার্কের” চোখ ধাঁদানো রংবেরঙের ফুল, হরেকরকম গাছগাছালি ও অন্যান্য সৌন্দর্য পরিদর্শন শেষে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে তৈরীকৃত “বঙ্গবন্ধু টানেল” দেখার উদ্দেশ্যে শিক্ষা সফরের “বাসটি” যখন বঙ্গোপসাগরের বেড়িবাঁধ সংলগ্ন তৈরী হওয়া বিশ্বরোড (ফোজদারহাট-বন্দর ট্রাংক রোড) পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশ দিয়ে যাচ্ছিল তখন শিক্ষার্থীদের আনন্দঘন ও বিনোদনী পরিবেশের সৃষ্টি হয় গাড়ীতে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, হামদ, নাত পরিবেশন করতে করতে কর্ণফুলী নদীর নিচ দিয়ে সেই কাংখিত বঙ্গবন্ধু টানেল প্রকাশ কর্ণফুলী টালেন টি অতিক্রম করে ‎শেষ গন্তব্য মাদ্রাসার দিকে রওয়ানা হয়। অতঃপর, কিছুটা হাসি-আনন্দ,কিছুটা বিনোদন সহ শিক্ষা সফরের শিক্ষনীয় নানান বিষয় সরেজমিনে দেখে দিনশেষে সন্ধ্যার আগে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে  ফিরে আসেন। এক আনন্দঘন এবং শিক্ষণীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হয় এবারের শিক্ষা সফর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শিক্ষা ও আনন্দের মেলবন্ধন: সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল) এর শিক্ষা সফর ২০২৬”

আপডেট: ০৫:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬