১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

সিএমপি’র পাঁচলাইশ মডেল থানায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন

  • আপডেট: ০৮:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৪

‎‎মোহাম্মদ হায়দার আলী, স্টাফ রিপোর্টার:
‎‎চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি )’র পাঁচলাইশ মডেল থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের নিমিত্তে  ০৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী মহোদয়। এসময় তিনি আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করেন।

‎‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে অত্র থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।
‎‎অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিএমপি’র পাঁচলাইশ মডেল থানায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন

আপডেট: ০৮:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬