১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ডাকাতির ৬ দিন পর উদ্ধার গরু,গ্রেফতার ৩

  • আপডেট: ১০:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নগরের চান্দগাঁও এলাকায় একটি গরুর খামারে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত চারটি গরু (দুটি গাভী ও দুটি বাছুর) এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়েছে

গ্রেফতারকৃতরা হলেন, সেলিম (৩৫), আমান উদ্দিন (৩৮) ও আব্দুল হামিদ (৪৫)।

সোমবার (২৭ এপ্রিল ) বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আমিরুল ইসলাম।

তিনি জানান, গত ১৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় একটি খামারে ডাকাতির ঘটনা ঘটে।

৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল খামারের পেছন দিক দিয়ে প্রবেশ করে কর্মচারী সালাউদ্দিনকে বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা খামার থেকে দুটি গাভী ও দুটি বাছুরসহ প্রায় ৫ লাখ ২০ হাজার টাকার গরু এবং দুটি বাটন মোবাইল ফোন লুট করে।

ডাকাতরা লুণ্ঠিত মালামাল একটি সিলভার রঙের হাইস গাড়িতে তুলে বহদ্দারহাটের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মহিউদ্দীন চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়িটি উদ্ধার করা হয়। পরে কক্সবাজারের চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সেলিম, আমান উদ্দিন ও আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চকরিয়া ও ঈদগাঁও এলাকা থেকে লুণ্ঠিত দুটি গাভী ও দুটি বাছুর উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডাকাতির ৬ দিন পর উদ্ধার গরু,গ্রেফতার ৩

আপডেট: ১০:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬