০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সুবর্ণচরে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

  • আপডেট: ১০:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি পালন করা হয়।

সোমবার (৪ মে) বিকেলে সুবর্ণচর উপজেলার রব্বানিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি চর জব্বর থানার মোড়ে গিয়ে সড়ক অবরোধে রূপ নেয়। এ সময় টায়ার জ্বালিয়ে সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি।

বিক্ষোভ শেষে নেতাকর্মীরা সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক, সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব তানভীর আহমেদ পলক’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুবর্ণচরে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

আপডেট: ১০:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬