মাদকবিরোধী অভিযানে সাফল্যের স্বীকৃতি পেল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ
- আপডেট: ০৭:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৮০৮১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নে ‘খ’ গ্রুপে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) বেলা ১২টা ৩০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ-এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
এ অর্জনকে মাদকবিরোধী কার্যক্রমে জেলা পুলিশের ধারাবাহিক সফলতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, এই সাফল্যকে পাথেয় করে জেলার সর্বস্তরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াকে একটি মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তারা




















