ধানমন্ডি থেকে নিষিদ্ধ সংগঠনের ২৩ নেতাকর্মী আটক
- আপডেট: ০৩:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৮০৮৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ধানমন্ডি ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলের চেষ্টা করার সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তাদের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী রয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।
তিনি বলেন, ধানমন্ডি ৩২ ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলের চেষ্টা কালে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। যারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এডিসি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের অপচেষ্টা প্রতিরোধে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আটকের বিষয় জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলো। আজকে তাদের পরিকল্পনা ছিলো তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিলো।
আটককৃতদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।




















