১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

রাতভর অভিযানে অবরুদ্ধ পুলিশ ও সাংবাদিক উদ্ধার, বাকলিয়ায় স্বস্তি

  • আপডেট: ০৪:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ১৮০৮০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় রাতভর পরিচালিত অভিযানে অবরুদ্ধ পুলিশ সদস্য ও সাংবাদিকদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং বন্ধ থাকা সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়। অভিযানের একপর্যায়ে অবরুদ্ধ পুলিশ সদস্য ও সংবাদকর্মীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

সকাল থেকে বাকলিয়ার বিভিন্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে দেখা গেছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ উৎকণ্ঠার পর এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় জনমনে স্বস্তি নেমে এসেছে।

অভিযান শেষে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিজয় চিহ্ন প্রদর্শন করতে দেখা যায়। এ সময় তারা স্লোগান দেন, “আমার পুলিশ, আমার দেশ—সবার আগে বাংলাদেশ” এবং “পুলিশ-জনতা ভাই ভাই, সন্ত্রাসীদের রক্ষা নাই।”

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাতভর অভিযানে অবরুদ্ধ পুলিশ ও সাংবাদিক উদ্ধার, বাকলিয়ায় স্বস্তি

আপডেট: ০৪:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬